• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাতভর মাঠে সক্রিয় এমপি রফিকুল ইসলাম হিলালী

নেত্রকোনা প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৬, ১৮:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে গত দুই দিন ধরে রাতভর মাঠে সক্রিয় রয়েছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী। তাঁর এমন তৎপরতায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সক্রিয় হয়ে উঠেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এমপি রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি চিরাং ইউনিয়নের চিথোলিয়া বাজার ও চিরাং বাজার, পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর বাজার ও পাইকুড়া বাজার, রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজার, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার, গন্ডা ইউনিয়নের গন্ডা বাজার, দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজার ও রামপুর বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এসব কর্মসূচিতে অংশ নেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।

এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বরিশালে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আয়-রোজগার বন্ধ, খাদ্যসংকটের আশঙ্কা / টানা বৃষ্টিতে ভিজছে ঘর-সংসার, দুর্ভোগে তুলাতলীর বেদে পল্লীর ২৫ পরিবার

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্তও নির্বাচনি এলাকার বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম তদারকি করেন তিনি। এ সময় কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার ও সান্দিকোনা বাজার, গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজার ও শিমুলতলা বাজার, আশুজিয়া ইউনিয়নের রেন্ট্রিতলা বাজার ও রামপুর বাজার এবং দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সময় এমপি রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএস/

  • নেত্রকোনা
  • এমপি রফিকুল ইসলাম হিলালী
এ সম্পর্কিত আরও খবর
নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিখোঁজের পর নদীতে মিলল শিক্ষকের মরদেহ
নিখোঁজের পর নদীতে মিলল শিক্ষকের মরদেহ
নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X